জানতে চাইলে সংস্থাপনসচিব ইকবাল মাহমুদ প্রথম আলোকে বলেন সরকারি চাকরিতে বদলি স্বাভাবিক ঘটনা
সে হিসেবে ডিসি ও ইউএনওকে বদলি করা হয়েছে
শিগগিরই পাবনায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে পাবনার ইউএনও আবদুল হালিমকে ভোলা জেলার মনপুরায় বদলি করা হয়েছে
পুলিশের উপমহাপরিদর্শক বেনজির আহমেদের সই করা এক আদেশে পুলিশ সুপার জামিল আহমেদকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে
জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এসপিকে বদলির বিষয়টি নিশ্চিত করে বলেন বদলি নিত্যনৈমিত্তিক ঘটনা
পরিস্থিতি বিবেচনা করে আলাপ-আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্ত সঠিক তা-ই নেওয়া হয়েছে
পরিবেশ যাতে শান্ত থাকে সরকার সে চেষ্টাই করছে
সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা যায় গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংস্থাপন ও স্বরাষ্ট্রসচিবকে টেলিফোন করে পাবনা জেলা প্রশাসনের তিন কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দেন
পাবনা পুলিশ ও জনপ্রশাসনের আরও কয়েকজন কর্মকর্তাকে প্রত্যাহার করা হতে পারে বলে জানা গেছে
অন্যদিকে পাবনা জেলা প্রশাসনের নিয়োগ পরীক্ষা ভণ্ডুল করার ঘটনায় প্রশাসনের করা মামলায় পুলিশ ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে
গতকাল বেলা সোয়া ১১টায় মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক আনোয়ারুল ইসলাম অভিযোগপত্র জমা দেন
এতে আসামিদের বিরুদ্ধে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের ওপর হামলা ভাঙচুর সরকারি কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগ আনা হয়
পরে জেলহাজতে থাকা আসামিদের আদালতে হাজির করে জামিন আবেদন করা হলে আদালত জামিন নামঞ্জুর করে ৬ অক্টোবর শুনানির দিন ধার্য করেন
মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান ঘটনার পর সাত কার্যদিবস সরেজমিন তদন্ত করা হয়েছে
এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কর্মকর্তা পরীক্ষার্থী কর্তব্যরত শিক্ষক ও পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে অভিযোগপত্র তৈরি করা হয়েছে
আসামি যাঁরা আসামিদের মধ্যে গ্রেপ্তার আছেন জেলা যুবলীগের সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম রায়হান ছাত্রলীগ পাবনার এডওয়ার্ড কলেজ শাখার সাবেক সভাপতি মামুন হায়দার যুবলীগের কর্মী মো সুজন সরোয়ার হোসেন ও আবদুল মানান এবং ছাত্রলীগের কর্মী আয়াতুল্লা আমিনী ওরফে ডিম জনি
আত্মসমর্পণ করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বর্তমান সভাপতি আহম্মেদ শরীফ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো সুমন সাধারণ সম্পাদক ইমরান হোসেন এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সন্তোষ হাওলাদার সাংগঠনিক সম্পাদক জহির হাসান ত্রাণবিষয়ক সম্পাদক মো সজল পৌর আওয়ামী লীগের সদস্য স্বপন এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল ইসলাম যুবলীগের কর্মী রেজাউল করিম রেজা হারুন লালু আরিফ আলাল বাবু ছাত্রলীগের কর্মী ইমরান সবুর ও মজিদ
পলাতক রয়েছেন মো ফারুক মো ফিরোজ মো রাসেল মো সজীব সাগর আসাদ ও সমাপ্তি
অভিযোগপত্রে যাঁদের নাম নেই ২৬ সেপ্টেম্বর ২১ আসামি আত্মসমর্পণ করেন
অভিযোগপত্রে তাঁদের মধ্যে জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক এনায়েত হোসেন ও যুবলীগের কর্মী শরীফের নাম নেই
অভিযোগপত্রে যা বলা হয়েছে পাবনা জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারী সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের ১৭ পদে কর্মচারী নিয়োগের জন্য ১৭ সেপ্টেম্বর সকাল নয়টায় পাবনা সরকারি বালিকা বিদ্যালয়ে পরীক্ষা শুরু হয়
নয়টা ৩৫ মিনিটে আসামিরা লাঠিসোঁটা ইত্যাদি অস্ত্রে সজ্জিত হয়ে পরিকল্পিতভাবে ওই বিদ্যালয়ের ডান ফটক ভেঙে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা আবদুস শুকুর ও সঙ্গীয় ফোর্সদের মারধর করে কেন্দ্রের ভেতর প্রবেশ করে তাণ্ডব চালায় এবং ত্রাস সৃষ্টি করে
তারা পরীক্ষাকেন্দ্রে ঢুকে পরীক্ষার্থীদের প্রবেশপত্র প্রশ্নপত্র ও উত্তরপত্র ছিনিয়ে নিয়ে অগ্নিসংযোগ করে
এ সময় মামলার বাদী মো সারওয়ার আলম ও দায়িত্বরত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো জাফর উল্লাহ অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ইমাম উদ্দিন কবির ইউএনও আবদুল হালিম আসামিদের থামানোর চেষ্টা করলে তারা তাঁদের শারীরিকভাবে লাঞ্ছিত করে
মামলার আলামত ও সাক্ষী তদন্ত কর্মকর্তা মামলার আলামত হিসেবে ভাঙচুর করা চারটি সরকারি গাড়ি আগুনে পোড়া ৬০টি আবেদনপত্র ২৩টি পোড়া খাতা পাঁচটি প্রবেশপত্র ও দুটি প্রশ্নপত্র আদালতে জমা দেন
এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর উল্লাহ অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ইমাম উদ্দিন কবির নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান ইউএনও আবদুল হালিম ওসি মতিয়ার রহমান শিক্ষক ও পরীক্ষার্থীসহ মোট ১৭ জনকে সাক্ষী করা হয়েছে
বর্তমান অবস্থা সোমবার প্রধানমন্ত্রীর সংস্থাপনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু পাবনা পরিদর্শন করার পর পরিস্থিতি শান্ত হতে শুরু করে
আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের পক্ষ থেকে আর কোনো প্রতিবাদ কর্মসূচিও নেই
নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলেন আমাদের আর কিছুই বলার নেই
এখন বদলির অপেক্ষায় আছি
হুকুম এলেই সবকিছু গুছিয়ে পাবনা ছেড়ে চলে যাব
প্রতিক্রিয়া
কোনোভাবেই সেনা পাঠানো যাবে না
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন আগামী বছর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরুর সিদ্ধান্ত নিয়েছেন তখন বাংলাদেশ থেকে সেখানে সেনা পাঠানো ঠিক হবে না
আমার এ মতের পেছনে অনেক কারণ রয়েছে
প্রথমত আফগানিস্তান ও বাংলাদেশ উভয়ই দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থার সার্ক সদস্য
সার্কের এক সদস্যরাষ্ট্র অন্য সদস্যরাষ্ট্রে সেনা পাঠাবে তা গ্রহণযোগ্য হবে বলে মনে করি না
দ্বিতীয়ত দেশে ধর্মীয় সন্ত্রাস মোকাবিলায় সরকার যে পদক্ষেপ নিচ্ছে সেটা প্রশংসনীয়
তবে অন্য দেশে গিয়ে ধর্মীয় সন্ত্রাস মোকাবিলা করার সময় ও অবকাশ আমাদের নেই
যখন ন্যাটোভুক্ত দেশসহ অন্য দেশগুলো সেনা প্রত্যাহার করে নিচ্ছে তখন আমরাই বা কেন সেনা পাঠাতে যাব
তা ছাড়া প্রেসিডেন্ট বারাক ওবামা নিজেই বলেছেন ২০১১ সাল থেকে সেনা প্রত্যাহার শুরু হবে
তাহলে আমরা ওখানে কেন যাব
আফগানিস্তানে যুদ্ধে সেনাদের যে প্রাণহানি হবে সেটা আমাদের জনমত সহ্য করবে না
সর্বোপরি বঙ্গবন্ধু বন্ধুত্বের নীতিকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতির যে ভিত্তি রচনা করেছিলেন আমরা এখনো সেটা অনুসরণ করছি
আফগানিস্তানে সেনা পাঠানো পররাষ্ট্রনীতির বিরোধী হবে
কাজেই আমি আশা করব বাংলাদেশ কোনো অবস্থায়ই আফগানিস্তানে সেনা পাঠাবে না
তার মানে এই নয় যে আফগানিস্তানের অবস্থান সম্পর্কে আমরা উদাসীন
বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক আফগানিস্তানের মানব উন্নয়ন নারী স্বাধীনতা শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে অবদান রাখছে
আফগান-সমস্যার কোনো সামরিক সমাধান নেই
শিক্ষা স্বাস্থ্য ও মানব উন্নয়নের সব ক্ষেত্রে অগ্রগতি আফগানিস্তানের সমস্যার সমাধান করবে
আফগান-সমস্যার সমাধান সময়সাপেক্ষ হবে
কিন্তু তার সমাধান সেনা পাঠানো নয়
প্রস্তাবিত পদ্মা সেতু বিশ্বব্যাংকের আপত্তি নতুন করে দরপত্র ডাকা হচ্ছে
পদ্মা সেতুর নির্মাণকাজ পিছিয়ে যাচ্ছে
পদ্মা সেতু নির্মাণের জন্য ঠিকাদার নিয়োগের প্রাকযোগ্যতা যাচাইয়ের দরপত্র আবার আহ্বান করতে হচ্ছে সরকারকে
প্রকল্পে উন্নয়ন-সহযোগীদের সমন্বয়কারী বিশ্বব্যাংকের আপত্তির কারণে গত এপ্রিলে করা দরপত্র-প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্ত নিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়
এতে ঘোষিত সময়ের মধ্যে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে না
চলমান প্রক্রিয়ার সূত্রে সরকার ঘোষণা দিয়েছিল ২০১১ সালের জানুয়ারি মাসে সেতুর নির্মাণকাজ শুরু হবে
আর সেতুর নকশা প্রণয়নে নিয়োজিত মনসেল এইকম যে কর্মপরিকল্পনা করেছিল তাতে চলতি সেপ্টেম্বর মাসে কাজ শুরু হয়ে ২০১৩ সালের ডিসেম্বর মাসে শেষ করার কথা বলা হয়েছিল
সেতু বিভাগ সূত্রে জানা গেছে দরপত্র দলিলে পদ্মা সেতুর স্প্যানের পাইলিং তিন ধরনের হতে পারে বলে উল্লেখ করা হয়
এগুলো হচ্ছে—রেকিং পাইল বোওর্ড পাইল এবং রেকিং ও বোওর্ড দুটোই
বিশ্বব্যাংকের নির্দেশনা অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানকে এই তিনটি বিষয়েই অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে
কিন্তু সেতু বিভাগ যে পাঁচটি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে তারা সবাই বোওর্ড পাইলিংয়ে পারদর্শী বলে উল্লেখ করে
কিন্তু নকশা অনুযায়ী সেতুর পানির অংশের স্প্যানের পাইলিংগুলো রেকিং পাইল হওয়ার কথা
যেখানে পানি নেই অর্থাৎ দুই পাড়ের কাছাকাছি অংশে বোওর্ড পাইলিং করার কথা
সেতু বিভাগ এই যোগ্যতার ঘাটতি থাকা সত্ত্বেও পাঁচটি প্রতিষ্ঠান নির্বাচন করে
তবে শর্ত দেয় নির্বাচিত ঠিকাদার রেকিং পাইলে বিশেষজ্ঞ অন্য কোনো ঠিকাদার নিয়ে পাইলিংয়ের কাজ করাবে
সেতু বিভাগের বক্তব্য হলো—যমুনা সেতু নির্মাণের সময়ও পাইলিং অন্য কোম্পানি দিয়ে করানো হয়েছিল
বিশ্বব্যাংক এই জায়গাতেই আপত্তি করেছে
পদ্মা সেতুর ঠিকাদার নিয়োগে প্রাকযোগ্যতা যাচাই দরপত্র আহ্বান করা হয়েছিল গত ১০ এপ্রিল
বিভিন্ন দেশের ১১টি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেয়
এর মধ্য থেকে সেতু বিভাগ পাঁচটি প্রতিষ্ঠানকে বাছাই করে মতামতের জন্য গত ১৮ জুলাই বিশ্বব্যাংকে পাঠায়
বিশ্বব্যাংকের ওয়াশিংটন কার্যালয় ২৩ সেপ্টেম্বর সেতু বিভাগের সচিবের কাছে লেখা এক চিঠিতে নতুনভাবে দরপত্র আহ্বান করে দুই ধরনের পাইলিং বিশেষজ্ঞ ঠিকাদার নিয়োগের পরামর্শ দেয়
সংস্থাটি এও বলেছে নতুন দরপত্র আহ্বান করা হলে পরবর্তী সময়ে দ্রুত মতামত ও পরামর্শ দিয়ে কাজটি এগিয়ে নিতে সহায়তা করবে তারা
এর আগে গত মাসে ঢাকায় বিশ্বব্যাংকের পরিচালক অ্যালেন গোল্ড স্টেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যোগাযোগমন্ত্রী আবুল হোসেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মসিউর রহমান ও প্রকল্পের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে পুরোনো দরপত্রের ত্রুটি তুলে ধরেন
সেতু বিভাগের একজন প্রকৌশলী জানান রেকিং পাইলে স্টিলের পাইপ দিয়ে গর্ত করে এর মধ্যে কংক্রিট ঢেলে দেওয়া হয়
আর বোওর্ড পাইলে মাটি গর্ত করে এর মধ্যে রড ও কংক্রিটের ভিত্তি তৈরি করা হয়
পদ্মা সেতুতে প্রতি ২০০ মিটার পর একটি স্প্যান হবে
সেতুটি হবে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ
পদ্মা সেতুর নকশা প্রণয়নের কাজ সরকার শেষ করেছে গত জুলাই মাসে
জমি অধিগ্রহণ ও পরিবেশ প্রতিক্রিয়ার ওপর সমীক্ষা চূড়ান্ত হয়েছে
নদী শাসনের দরপত্র-প্রক্রিয়া চলছে
এ অবস্থায় মূল সেতুর জন্য আবার প্রাকযোগ্যতা যাচাই দরপত্র আহ্বান করা হলে ঠিকাদার নির্বাচনে মূল্যায়ন-প্রক্রিয়া উন্নয়ন-সহযোগীদের মতামত বিশেষজ্ঞ পরামর্শ নিতে বেশ কিছুটা সময় চলে যাবে
এরপর প্রাকযোগ্য ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো থেকে একটি প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য দরপত্র আহ্বান করা হবে
ঠিকাদার নিয়োগের পর প্রয়োজনীয় মালামাল আসতে কয়েক মাস লাগবে
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রথম আলোকে বলেন পুনরায় দরপত্র আহ্বানের কাগজপত্র তৈরির প্রক্রিয়া চলছে
শিগগিরই দরপত্র আহ্বান করা হবে
সম্প্রতি অর্থমন্ত্রীর কাছে লেখা এক চিঠিতে যোগাযোগমন্ত্রী জানিয়েছেন আবার দরপত্র আহ্বান করা হলে পদ্মা সেতুর নির্মাণ এক বছর পিছিয়ে যেতে পারে
নদী শাসনের দরপত্রে অংশ নেওয়ার সময় পেছাল এদিকে পদ্মা সেতু এলাকায় নদী শাসনের কাজের প্রাকযোগ্যতা যাচাইয়ের জন্য গত ২৫ জুলাই সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং ১ সেপ্টেম্বর সম্ভাব্য বিদেশি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিশেষজ্ঞদের একটি সভা হয় সেতু ভবনে
সভায় যোগাযোগমন্ত্রী ঘোষণা দেন কোনোভাবেই প্রাকযোগ্যতা যাচাইয়ের দরপত্র জমা দেওয়ার তারিখ ২৭ সেপ্টেম্বর থেকে বাড়ানো হবে না
কিন্তু দুই দিন বাকি থাকতে হঠাৎ সরকারি ছুটির দিনে ২৫ সেপ্টেম্বর দরপত্র জমার তারিখ ১০ দিন বাড়ানো হয়
বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা এ সময় বাড়ানোকে অপ্রয়োজনীয় মনে করছেন
অর্থায়ন বিশ্বব্যাংক শুধু প্রাকযোগ্যতা যাচাইয়ে আপত্তি তোলেনি তাদের চলতি অর্থবছরে প্রতিশ্রুত ১২০ কোটি মার্কিন ডলার ঋণ-সহায়তা দেবে কি না সে বিষয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে
সেতু বিভাগের একটি সূত্র জানায় ২০১১ সালের জুলাইতে যে আর্থিক বছর শুরু হবে তার আগে পদ্মা সেতুর জন্য বিশ্বব্যাংক থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা কম
জানতে চাইলে ঢাকার বিশ্বব্যাংক দপ্তর গত রোববার প্রথম আলোকে জানায় এই অর্থবছরে প্রকল্পটি অনুমোদনের জন্য বিশ্বব্যাংক সরকারসহ উন্নয়ন-সহযোগীদের নিয়ে কাজ করছে
সম্প্রতি উন্নয়ন-সহযোগীদের পরামর্শে সেতুর নকশায় কিছু পরিবর্তন আনা হয়েছে
এটা প্রকল্পটিকে ঝুঁকিমুক্ত ও উন্নত মানসম্পন্ন করতে সহায়তা করবে
তাদের মতে প্রকল্পের অনুমোদনের সময়কালের ওপর কাজ শুরুর কোনো প্রভাব পড়বে না
কারিগরি ও প্রস্তুতিমূলক কিছু কাজ বাকি রয়েছে তার ওপর প্রকল্পের কাজ শুরুর বিষয়টি নির্ভর করছে
